Collector
ব্রিটিশ ব্যান্ড ‘গরিলাজ’-এর সঙ্গে আশা ভোঁসলের শেষ গান আলোচনায় | Collector
ব্রিটিশ ব্যান্ড ‘গরিলাজ’-এর সঙ্গে আশা ভোঁসলের শেষ গান আলোচনায়
Somoy TV

ব্রিটিশ ব্যান্ড ‘গরিলাজ’-এর সঙ্গে আশা ভোঁসলের শেষ গান আলোচনায়

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে ৯২ বছরে না ফেরার দেশে পাড়ি জমান গত ১২ এপ্রিল। গায়িকার মৃত্যুর পর নতুন করে আলোচনায় তার গাওয়া শেষ গান ‘দ্য শ্যাডোয়ি লাইট’।মৃত্যুর আগে আশা ভোঁসলের শেষ রেকর্ড করা গান ‘দ্য শ্যাডোয়ি লাইট’। ব্রিটিশ ব্যান্ড ‘গরিলাজ’-এর সঙ্গে এটিই ছিল গায়িকার গাওয়া শেষ গান। এ গানে ব্রিটিশ সংগীতশিল্পী গ্রফ রিসের সঙ্গে গান গেয়েছিলেন আশা ভোঁসলে। চল মেরে মাঝি, গেহেরা হে পানি, মুঝে যানা উস পার/ যাহা সুখ হো না দুখ হো, যাহা জয় হো না হার হো- এমনই গানের কথায় চলতি বছর ২৭ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘দ্য শ্যাডোয়ি লাইট’। যার বাংলা অর্থ গহীন পানিতে আমার মাঝি আমাকে ওপারে যেতে হবে/ যেখানে সুখ নেই আবার দুঃখ নেই, যেখানে জয় নেই আবার পরাজয়ও নেই। গানটিতে আশা ভোঁসলে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সঙ্গে ব্রিটিশ অল্টারনেটিভ পপ-এর এক অনন্য মেলবন্ধন ঘটিয়েছিলেন। 'দ্য মাউন্টেন' অ্যালবামের ১২ নম্বর ট্র্যাকের এ গান লেজেন্ডারি গায়িকা আশা ভোঁসলের গাওয়া আলোচিত গানগুলোর মধ্যে অন্যতম।  'দ্য মাউন্টেন' অ্যালবামের ১২ নম্বর ট্র্যাকের ‘দ্য শ্যাডোয়ি লাইট’। ছবি: সংগৃহীত ডেমন আলবার্ন, কাওসার মনির ও গ্রস রিফের কথায় এ গানে কণ্ঠ দেন আশা ভোঁসলে, বৃটিশ গায়ক গ্রফ রিস ও ব্যান্ড গরিলাজ। গানে বাঁশি বাদক হিসেবে ছিলেন ভারতের অজয় প্রসন্ন। পাশাপাশি দুই সরদ বাদক হিসেবে দায়িত্ব পালন করেন আমান ও আয়ান আলি বঙ্গশ। দুই ভুবনের দুই সংগীতের ধারার মিশেলে অনন্য ফিউশন হিসেবে ‘দ্য শ্যাডোয়ি লাইট’ মুক্তির পরপরই প্রশংসা কুড়ায় সংগীতপ্রেমিদের। আবেগী ও আধ্যাত্মিকতার এ গান গায়িকার মৃত্যুর পর জীবনের নতুন অর্থ দাঁড় করিয়েছে, যা স্মৃতিকাতর করে তুলেছে ভক্তদের। আরও পড়ুন: মারা গেছেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে প্রসঙ্গত, ৭০ বছরের সংগীত জীবনে আশা ভোঁসলে ভারতীয় ভাষার পাশাপাশি অসংখ্য বিদেশি ভাষায়ও গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার গান গাওয়াতে তিনি ছিলেন পারদর্শী। সংগীতে অসামান্য অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’, ‘পদ্মবিভূষণ’, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন ভারতের কিংবদন্তি এ সংগীতশিল্পী। আরও পড়ুন: আশা ভোঁসলের মৃত্যুতে শোকে কাতর রুনা লায়লা

Go to News Site