Collector
যুক্তরাষ্ট্রেই হবে ইরানের বিশ্বকাপ ম্যাচ, স্থানান্তরের আবেদন নাকচ করল ফিফা | Collector
যুক্তরাষ্ট্রেই হবে ইরানের বিশ্বকাপ ম্যাচ, স্থানান্তরের আবেদন নাকচ করল ফিফা
Somoy TV

যুক্তরাষ্ট্রেই হবে ইরানের বিশ্বকাপ ম্যাচ, স্থানান্তরের আবেদন নাকচ করল ফিফা

ইরানের বিশ্বকাপ ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরানোর অনুরোধ শেষ পর্যন্ত নাকচ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। লজিস্টিক জটিলতার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম।গত মাসে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বাইরে আয়োজনের আবেদন জানায়। তবে ফিফা স্পষ্ট জানিয়ে দেয়, নির্ধারিত সূচি অনুযায়ীই সব ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই।মেক্সিকো সিটিতে এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, 'ফিফা সিদ্ধান্ত নিয়েছে ম্যাচগুলো নির্ধারিত স্থানেই হবে। স্থান পরিবর্তন করলে আয়োজন জটিল হয়ে পড়বে।' যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফিফা।সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় এই ইস্যুটি আরও সংবেদনশীল হয়ে ওঠে। ইরান তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এমনকি দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ইঙ্গিত দেন, নিরাপত্তা নিশ্চিত না হলে দল বিশ্বকাপ বয়কটও করতে পারে।আরও পড়ুন: চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নাম ঘোষণাকে মেন্দির ‘এপ্রিল ফুল’ মনে হয়েছিল তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বস্ত করে বলেছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং সব কিছু পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে।আগামী বিশ্বকাপে ইরান ‘গ্রুপ জি’-তে রয়েছে। তাদের গ্রুপে রয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে—দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে।

Go to News Site