Collector
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু | Collector
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Jagonews24

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আজও ১ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯ জন। আর ছাড়পাত্র পেয়েছে ১১ জন। সাসপেক্টেড হামে চিকিৎসাধীন ভর্তি রোগী ১৫৩, এখন পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৫৫৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে ৪৯ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কিছুটা কমেছে। সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। মনির হোসেন মাহিন/এফএ/জেআইএম

Go to News Site