Collector
ট্রাম্পের মতো ‘ভারসাম্যহীন’ লোকদের জন্যই সংবিধানের ২৫তম সংশোধনী | Collector
ট্রাম্পের মতো ‘ভারসাম্যহীন’ লোকদের জন্যই সংবিধানের ২৫তম সংশোধনী
Somoy TV

ট্রাম্পের মতো ‘ভারসাম্যহীন’ লোকদের জন্যই সংবিধানের ২৫তম সংশোধনী

ডনাল্ড ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে সংবিধানের ২৫তম সংশোধনীর আলোকে মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে তার অপসারণ চাইলেন সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) সাবেক প্রধান জন ব্রেনান। বারাকা ওবামার সময়ে কাজ করা এই কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের মতো লোকদের কথা ভেবেই ২৫ম সংশোধনী আনা হয়েছিল।মার্কিন গণমাধ্যম ‘এমএস নাও’কে দেওয়া সাক্ষাৎকারে ব্রেনান এই কথা বলেন। তিনি মনে করেন, ইরান সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে ট্রাম্প মূলত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিতই দিয়েছেন। যা তার কাছে স্পষ্টত্যই ভারসাম্যহীনতার ইঙ্গিত। ট্রাম্পকে মানুষের জন্য বিপজ্জনক মনে করছেন তিনি। তাই ২৫তম সংশোধনীর আলোকে প্রেসিডেন্টের পদ থেকে তার অপসারণ চাইলেন। ২৫তম সংশোধনী প্রেসিডেন্টের উত্তরাধিকার এবং অক্ষমতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে।ব্রেনান বলেন, ‘এই ব্যক্তি স্পষ্টতই ভারসাম্যহীন। আমার মনে হয় ২৫তম সংশোধনীটি ট্রাম্পকে মাথায় রেখেই লেখা হয়েছিল।’১৯৬৭ সালে অনুমোদিত হওয়া ২৫তম সংশোধনী অনুযায়ী, প্রেসিডেন্ট মারা গেলে, পদত্যাগ করলে বা অভিশংসনের মাধ্যমে অপসারিত হলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হন। এছাড়াও, ভাইস প্রেসিডেন্ট পদে শূন্যতা পূরণের পদ্ধতিও এতে উল্লেখ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই সংশোধনী প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব সাময়িকভাবে ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তরের সুযোগ দেয়।আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান ওমানেরএনবিসি নিউজের হিসাব অনুযায়ী, কংগ্রেসের ৭০ জনেরও বেশি ডেমোক্র্যাট সদস্য ইতোমধ্যে ২৫তম প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তবে বাস্তবে এমন পদক্ষেপের সম্ভাবনা প্রায় শূন্য। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পুরো মন্ত্রিসভা ট্রাম্পের প্রতি অবিচল সমর্থন দেখিয়ে যাচ্ছে।ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পাকিস্তানে এসেছিল। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত পাকিস্তানের রাজধানীতে ২১ ঘণ্টারও বেশি আলোচনার পর কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল রোববার (১২ এপ্রিল) সকালে ইসলামাবাদ ত্যাগ করে। এর ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা আবার বাড়ল।

Go to News Site