Collector
দর্শনা রেলস্টেশন দিয়ে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আটক একজন | Collector
দর্শনা রেলস্টেশন দিয়ে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আটক একজন
Somoy TV

দর্শনা রেলস্টেশন দিয়ে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আটক একজন

অবৈধভাবে পাচারের সময় এক পাচারকারীকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৪৮ লাখ টাকা প্রায়।সোমবার (১৩ এপ্রিল) সকালে দর্শনা রেলস্টেশনে অভিযান চালিয়ে এ বার উদ্ধার করা হয়। আটক আলমগীর খান(৫৫) দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারকপাড়ার মৃত বাদল খানের ছেলে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধ ভাবে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি ভারতের দিকে যাওয়ার সময় বিজিবির টহল দল দাঁড়ানোর জন্য সংকেত দেয়। ওই ব্যক্তি দৌড়ে পালানোর সময় বিজিবির টহল দলের সদস্যরা ধাওয়া করে আটক করে। আরও পড়ুন: শাহজালালে বিমানের টয়লেটে মিলল ১৫৩টি স্বর্ণের বার পরে তার দেহ তল্লাশি করে কোমরে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। যার ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বাজার মূল্য ২ কোটি ৪৮ লাখ টাকা প্রায়। আরও পড়ুন: যশোরে ১০ স্বর্ণের বারসহ দুই যুবক আটক তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হবে। উদ্ধার স্বর্ণের বার গুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হবে।

Go to News Site