Collector
ন্যাটোর সহায়তা পায়নি বলে ব্যয় ব্যয় কমিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের | Collector
ন্যাটোর সহায়তা পায়নি বলে ব্যয় ব্যয় কমিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের
Somoy TV

ন্যাটোর সহায়তা পায়নি বলে ব্যয় ব্যয় কমিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের

ন্যাটোতে নিজেদের ব্যয় গুরুতরভাবে পর্যালোচনা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যার মানে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ন্যাটোতে ব্যয় কমিয়ে দিতে পারে। পশ্চিমা সামরিক শক্তির এ জোটটির সদস্য দেশগুলো ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহায়তা করেনি উল্লেখ করে ট্রাম্প এই কথা বলেন।ট্রাম্প দাবি করেছেন, ন্যাটোতে ট্রিলিয়ন ডলার খরচ করলেও এর সদস্য দেশগুলো প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ায়নি। এখন দাঁড়াতে চাচ্ছে, তবে এখন আর কোনো হুমকি নেই। ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে তারা, সমঝোতার উদ্দেশ্যে যুদ্ধ বিরতি হয় ৭ এপ্রিল রাতে।স্থানীয় সময় রোববার (১২ এপ্রিল) রাতে ফ্লোরিডা থেকে ফেরার পর ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ওরা আমাদের পাশে ছিল না। এখন তারা এগিয়ে আসতে চায়, কিন্তু এখন আর কোনো বাস্তব হুমকি নেই।’ট্রিলিয়ন ডলার খরচের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা জানেন, আমরা ন্যাটোর পেছনে ট্রিলিয়ন ডলার খরচ করেছি। মূলত রাশিয়ার বিরুদ্ধে তাদের রক্ষা করতে। আসলে ভাবলে দেখা যায়, আমরা রাশিয়ার বিরুদ্ধেই প্রতিরক্ষা দিচ্ছি। অনেক দিন ধরেই আমার মনে হয়েছে বিষয়টা কিছুটা হাস্যকর। কিন্তু আমরা এ জন্য ট্রিলিয়ন ডলার ব্যয় করছি। আর আমি মনে করি, এটা খুব গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে।’আরও পড়ুন: ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার নেপথ্যে কি নেতানিয়াহুর একটি ফোনকল?ট্রাম্প আরও বলেছেন, ইরানের আলোচনার টেবিলে ফেরা বা না ফেরা নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। ‘ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক, তাতে আমার কিছু যায় আসে না (আই ডোন্ট কেয়ার)। ওরা যদি আলোচনায় না ফেরে, তাতেও আমার কোনো সমস্যা নেই।’যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। ইরান থেকে উদ্ধার হওয়া দুই মার্কিন পাইলটের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের স্বাস্থ্য খুব ভালো অবস্থায় আছে এবং আমরা তাদের নিয়ে খুব গর্বিত।’

Go to News Site