Collector
পারিবারিক ভাঙনও পথশিশু সমস্যার অন্যতম কারণ: এ বি এম মোশাররফ | Collector
পারিবারিক ভাঙনও পথশিশু সমস্যার অন্যতম কারণ: এ বি এম মোশাররফ
Somoy TV

পারিবারিক ভাঙনও পথশিশু সমস্যার অন্যতম কারণ: এ বি এম মোশাররফ

পারিবারিক ভাঙনও পথশিশু সমস্যার অন্যতম কারণ উল্লেখ করে সংসদ সদস্য (এমপি) এ বি এম মোশাররফ হোসেন তাদের অধিকার নিশ্চিতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের ওপর জোর দেন।রোববার (১২ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক পথশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত লিডোর চার দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলেও পথশিশুরা এখনও সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে-এমন মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, দারিদ্র্য, বঞ্চনা ও অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা এসব শিশুর জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। পারিবারিক ভাঙনও পথশিশু সমস্যার অন্যতম কারণ উল্লেখ করে সংসদ সদস্য (এমপি) এ বি এম মোশাররফ হোসেন তাদের অধিকার নিশ্চিতে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগের ওপর জোর দেন। এর আগে সকাল ১১টায় শাহবাগ থানা গেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে টিএসসি হয়ে জাতীয় জাদুঘরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে পথশিশু, স্বেচ্ছাসেবক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। লিডোর সুবিধাভোগী ১০ জন শিশুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রামাণ্যচিত্র “Where the Kids Have No Name” প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচআরডিসির সিইও মো. মাহবুবুল হক, অভিনেতা মুকিত জাকারিয়া, ত্রপা মজুমদার, প্রকৌশলী আবুল বাশার, সমাজকর্মী শহিদুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব ক্রিশান ভূঁইয়া, ইউনিসেফ বাংলাদেশের প্রধান শিশু সুরক্ষা কর্মকর্তা নাতালি ম্যাককলি এবং লিডো বোর্ড সদস্য তুষার আহমেদ ইমরান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন। তিনি পথশিশুদের উন্নয়ন ও সুরক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। চারদিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ৫০০ পথশিশু অংশ নেয়। বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের প্রতিভা ও আত্মবিশ্বাস তুলে ধরা হয়। আয়োজকরা জানান, পথশিশুদের অধিকার, সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতের বিষয়টি জাতীয়ভাবে তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

Go to News Site