Collector
বাংলা নববর্ষ উদ্‌যাপনে বিশেষ কনসার্ট কোক স্টুডিও বাংলার | Collector
বাংলা নববর্ষ উদ্‌যাপনে বিশেষ কনসার্ট কোক স্টুডিও বাংলার
Somoy TV

বাংলা নববর্ষ উদ্‌যাপনে বিশেষ কনসার্ট কোক স্টুডিও বাংলার

বাঙালিয়ানা গানের সুর, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে বাংলা নববর্ষ বরণ করে নিতে পহেলা বৈশাখের দিন জমকালো গানের আসরের আয়োজন করেছে আন্তর্জাতিক সঙ্গীত ফ্র্যাঞ্চাইজি কোক স্টুডিও বাংলা। দেশের খ্যাতিমান ও উদীয়মান সংগীতশিল্পীরা এ গানের আসরে সংগীত পরিবেশন করবেন।রোববার (১২ এপ্রিল) রাতে এ খবর জানায় কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ। উৎসবমুখর গানের অনুষ্ঠানের একটি পোস্টার আপলোড করে জানায়, ১০০ ফিট মাদানি এভেনিউর ‘কোর্টসাইড’-এ বসবে সংগীতের এ বিশেষ কনসার্ট। পোস্টারে জানানো হয়, পহেলা বৈশাখ ১৪ এপ্রিল বিকেল ৩টায় জাদুকরী গানের অনুষ্ঠানটি শুরু হবে। কনসার্ট প্রসঙ্গে ক্যাপশনে লেখা,কোক স্টুডিও বাংলা'র গানের সুরে মেতে উঠো এই বৈশাখে! ঢাক ঢোলের তালে সবাই মিলে চলে এসো কোর্টসাইড, ১০০ ফিট মাদানি এভেনিউ। ১৪ এপ্রিল ২০২৬। শুরু হবে বিকেল ৩টায়। আরও পড়ুন: ব্রিটিশ ব্যান্ড ‘গরিলাজ’-এর সঙ্গে আশা ভোঁসলের শেষ গান আলোচনায় ধারণা করা হচ্ছে, এটি একটি ওপেন কনসার্ট, যেখানে সবার জন্যই প্রবেশ উন্মুক্ত থাকবে। জনপ্রিয় শিল্পী ও উদীয়মান সংগীতশিল্পীদের পরিবেশনায় এবারের বৈশাখ আরও রঙিন ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা আয়োজকদের। আরও পড়ুন: আজ চৈত্র সংক্রান্তি, বাংলা ১৪৩২ সনের শেষ দিন

Go to News Site