Somoy TV
সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, নির্বাচনের আগে আমি জনগণের অংশ ছিলেন। কিন্তু এখন জনগণের সেবক মাত্র। তাই প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হবে কারণ তারাই দেশের প্রকৃত মালিক।সোমবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডের দাসেরকান্দি হাজেরা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং গৌরনগর ইসলামবাগ এলাকার একটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। আরও পড়ুন: বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র্যাব মহাপরিচালক হাবিব বলেন, নির্বাচনের আগে আমি জনগণের অংশ ছিলেন, কিন্তু এখন জনগণের সেবক মাত্র। তাই প্রতিটি কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। কারণ তারাই দেশের প্রকৃত মালিক। রাজধানীর খিলগাঁওয়ে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব একটি পথসভায় যোগ দেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Go to News Site