Somoy TV
অবসরে যাওয়ার পর কোনো বিচারপতিকে লোভনীয় পদে নিয়োগ দেয়ার প্রক্রিয়া থাকলে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও ইউএনডিপি যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সংসদ সদস্যদের (এমপি) গবেষণার কাজের জন্য একজন করে ইন্টার্ন দেয়া যায় কি-না সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আরও পড়ুন: ৪২ দিনে দেশে কোনো গুম-ক্রসফায়ার হয়নি: আইনমন্ত্রী আইনমন্ত্রী আরও বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসের সংস্কার প্রয়োজন, বাজেট বাড়ানোর বিষয়ে কাজ করা হচ্ছে। এছাড়া বার কাউন্সিলের পরীক্ষাকে যুগোপযোগী করার চেষ্টা চলছে বলেও জানান আইনমন্ত্রী। যেসব আইনজীবীরা বিচার পাইয়ে দেয়ার নামে মক্কেলদের সাথে প্রতারণা করেন তাদেরকে কড়া ভাষায় সতর্ক করেন তিনি।
Go to News Site