Collector
আইপিএল ক্যারিয়ারে বুমরাহর এমন দুর্দিন কখনও যায়নি | Collector
আইপিএল ক্যারিয়ারে বুমরাহর এমন দুর্দিন কখনও যায়নি
Somoy TV

আইপিএল ক্যারিয়ারে বুমরাহর এমন দুর্দিন কখনও যায়নি

ধারণা করতে পারেন এবারের আইপিএলে জাসপ্রিত বুমরাহ কয়টি উইকেট নিয়েছেন? একটু সহায়তা করি। মুম্বাই ইন্ডিয়ান্সের এবারের চারটি ম্যাচেই বুমরাহ খেলেছেন। উইকেটসংখ্যা কত হতে পারে? ০। ঠিকই পড়েছেন, ডানহাতি পেসার একটি উইকেটও নিতে পারেননি।সব মিলিয়ে আইপিএলে টানা পাঁচ ম্যাচ ধরে বুমরাহ উইকেটশূন্য। অন্যটি গত আসরের শেষ ম্যাচ। ২০১৩ সালে অভিষেকের পর প্রতিযোগিতাটির ইতিহাসে বুমরাহকে কখনও এমন দুর্দিন দেখতে হয়নি। ২০১৪ সালে সর্বোচ্চ ৪ ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি।বুমরাহর দুর্দিনের প্রভাব পড়েছে মুম্বাইয়ের পারফরম্যান্সেও। ৪ ম্যাচের মধ্যে তিনটিতেই মুম্বাই হেরেছে। তবে উইকেট না পেলেও বুমরাহ কিপটেমি ধরে রেখেছেন। দলের সবচেয়ে হিসাবি বোলার তিনি। কলকাতা নাইট রাইডার্সের ২২০ রান তোলার ম্যাচে দিয়েছিলেন ৩৫। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২১, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ ওভারে ৩২। গতকাল ওয়াংখেড়েতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তুলেছিল ২৪০ রান, এ ম্যাচে বুমরাহর খরচ ৩৫।The lack of wickets narrative for Bumrah can hamper the teams cause!Him nailing yorkers and choking the opposition for every single run is even more important than him looking to get wickets, especially in venues like the Wankhede.When you can’t bowl overs on the trot, your…— Ashwin (@ashwinravi99) April 12, 2026 মুম্বাইয়ের অন্য বোলারদের অবস্থাও যাচ্ছেতাই। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১৫টি উইকেট নিতে পেরেছে তারা। এমন অবস্থায় মুম্বাই কি বুমরাহকে নিয়ে উদ্বিগ্ন হবে? ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন বলছেন, মাঝেমাঝে উইকেট নেওয়ার চেয়ে রানের দিক দিয়ে চাপে রাখাও অনেক গুরুত্বপূর্ণ। অশ্বিন বুমরাহর উইকেট না পাওয়ার পেছনে তার সতীর্থদেরও কিছুটা দোষ দিলেন।আরও পড়ুন: হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা কলকাতা অবশেষে পাথিরানাকে দলে পাচ্ছেএক্সে এক স্ট্যাটাসে অশ্বিন লেখেন, ‘নিখুঁত ইয়র্কার করা এবং প্রতিপক্ষকে প্রতিটি রানের জন্য চাপে রাখা অনেক সময় উইকেট নেওয়ার চেষ্টার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওয়াংখেড়ের মতো ভেন্যুতে। যখন আপনি টানা ওভার করতে পারেন না, তখন আপনার উইকেট নেওয়ার ক্ষমতা অনেকটাই নির্ভর করে আপনার বোলিং পার্টনারদের ওপর। যারা ওভার শেষ করে আপনাকে সুযোগ তৈরি করে দেয়।’মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ঘাটতির কথা বলেছেন। তিনি বলেন, ‘গত কয়েকটি ম্যাচে আমরা বোলিং এবং ব্যাটিং দুই ইউনিট হিসেবেই পিছিয়ে পড়েছি। এখন আমাদের সত্যিই ভাবতে হবে, আমরা কীভাবে নিজেদের সেরা পারফরম্যান্সটা দিতে পারি… কীভাবে পাওয়ারপ্লে-তে কিছুটা গতি (মোমেন্টাম) তৈরি করা যায়।’

Go to News Site