Collector
ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান! | Collector
ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান!
Somoy TV

ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান!

পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবশেষ অনুষ্ঠিত বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের প্রতিনিধিদল আবারও নতুন দফা বৈঠকে বসতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানভিত্তিক সংবাদ জিও নিউজের জ্যেষ্ঠ বিশ্লেষক ও সাংবাদিক হামিদ মির। তবে নতুন বৈঠকের সময় ও স্থান এখনও চূড়ান্ত হয়নি।রোববার (১২ এপ্রিল) রাতে জিও নিউজের অনুষ্ঠান ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে শেহজাদ ইকবালের সঙ্গে আলাপে হামিদ মির বলেন, আমরা বলতে পারি না যে আলোচনা ব্যর্থ হয়েছে, কারণ এক বা দুই বৈঠকে কোনো বড় সমাধান আসে না। উভয় পক্ষের সূত্রের বরাত দিয়ে হামিদ মির বলেন, মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের দীর্ঘ আলোচনার শেষে কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে, তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজ নিজ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করতে হবে। তিনি আরও বলেন, তারা কোন কোন বিষয়ে একমত হয়েছে তা প্রকাশ করতে রাজি হয়নি, তবে আমরা কিছু বিষয় বুঝতে পেরেছি। আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে ‘সীমিত’ সামরিক হামলার কথা ভাবছেন ট্রাম্প হামিদ মিরের ভাষ্য অনুযায়ী, আলোচনার শেষ পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানি প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে কথা বলেন এবং জানান তিনি বিষয়গুলো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। তিনি বলেন, মিডিয়ায় কোনো ঘোষণা দেয়া হবে না, আবার বৈঠক হতে পারে। হামিদ মির আরও বলেন, আমাদের তথ্য অনুযায়ী, ইসলামাবাদের আলোচনায় কোনো চূড়ান্ত ফল না এলেও উভয় পক্ষ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে। তার সময় ও স্থান পরে নির্ধারণ করা হবে। যুদ্ধবিরতির বিষয়ে জিও নিউজের এই বিশ্লেষক আরও জানান, বর্তমান যুদ্ধবিরতি দুই সপ্তাহের জন্য হওয়ায় সেটি বাড়ানোর বিষয়ে পরোক্ষ যোগাযোগ চলছে। আরও পড়ুন: ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার নেপথ্যে কি নেতানিয়াহুর একটি ফোনকল? পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর চলমান সংঘাতের অবসানে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় সময় গত শনিবার (১১ এপ্রিল) এই আলোচনা শুরু হয়। প্রায় ২১ ঘণ্টার আলোচনা শেষ হয় রোববার (১২ এপ্রিল) সকালে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে। তথ্যসূত্র: জিও নিউজ

Go to News Site