Collector
মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা | Collector
মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা
Somoy TV

মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

মোবাইল গ্রাহকদের স্বস্তি দিতে আসছে বাজেটে শুল্কহার কমানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।সোমবার (১৩ এপ্রিল) ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেন, ১০০ টাকা রিচার্জে ৬২ টাকার সেবা পান গ্রাহক। বাকি ৩৮ টাকা শুল্ক বাবদ নিচ্ছে সরকার, যা গ্রাহকদের ওপর বাড়তি চাপ। এ জায়গায় শুল্ক কমিয়ে মোবাইল গ্রাহকদের স্বস্তি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে, গ্রাহকদের স্বস্তি দিতে আসছে বাজেটে শুল্কহারে কমানোর উদ্যোগ নেয়ার কথা জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। আরও পড়ুন: জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হওয়ার শঙ্কা, জরুরি সহায়তার আহ্বান মোবাইল অপারেটরদের অনুষ্ঠানে ১২ কোটি ৮০ লাখ গ্রাহককে স্বস্তি দিতে ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। আর টেলিকম খাতের উন্নয়ন বিশেষ করে সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে জানান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি মেনে শিগগিরই একটিভ শেয়ারিংয়ের সুযোগ দেয়া হবে বলে জানান সরকারের নীতিনির্ধারকেরা। আরও পড়ুন: ইন্টারনেট: গ্রাহক হারাচ্ছে মোবাইল অপারেটররা, নেপথ্যে কী? বর্তমানে মোবাইল সেবায় সম্পুরক শুল্ক ২৩ শতাংশ, কার্যকরী ভ্যাট ১৮ শতাংশ এবং সারচার্জ দিতে হয় এক শতাংশ। সব মিলিয়ে ১০০ টাকার রিচার্জে করবাবদ ৩৮ টাকা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে দেন গ্রাহকরা। সেবা পান মাত্র ৬২ টাকার। বিটিআরসির হিসাবে, সাড়ে ১৮ কোটির বেশি মোবাইল সংযোগধারীকে ভয়েস কল এবং ইন্টারনেট সেবা দিচ্ছে চার অপারেটর।

Go to News Site