Collector
মহাখালীর আবাসিক হোটেলে ঝুলছিল আশরাফুলের মরদেহ | Collector
মহাখালীর আবাসিক হোটেলে ঝুলছিল আশরাফুলের মরদেহ
Somoy TV

মহাখালীর আবাসিক হোটেলে ঝুলছিল আশরাফুলের মরদেহ

রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার দিবাগত রাত ১২টার দিকে মহাখালী আমতলী ‘হোটেল জাহাদ’ এর পঞ্চম তলার ২০ নম্বর রুম থেকে আশরাফুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান উল্লেখ করেন, আশরাফুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।আরও পড়ুন: মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে পোড়া মরদেহ উদ্ধার সুরতহাল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রোববার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ২০ নম্বর কক্ষের দরজা ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ পাওয়া যায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

Go to News Site