Collector
চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৫০ শিশু | Collector
চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৫০ শিশু
Jagonews24

চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৫০ শিশু

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০ শিশু ভর্তি হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার (১২ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে তারা। চলতি বছর এটিই একদিনে সর্বোচ্চ ভর্তি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জে জানুয়ারি মাস থেকেই জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকেই উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তি শুরু হয়। তবে এর আগে একদিনে এত সংখ্যক শিশু ভর্তি হয়নি। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে ৭৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬২৭ শিশু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, হাম আইসোলেশন কর্নারে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর সংখ্যা বাড়ায় অতিরিক্ত একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। সোহান মাহমুদ/এফএ/এএসএম

Go to News Site