Collector
সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে: গোলাম পরওয়ার | Collector
সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে: গোলাম পরওয়ার
Somoy TV

সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে: গোলাম পরওয়ার

বাকশালী কায়দায় সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এ অভিযোগ করেন। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার দেশকে যে সংকটের দিকে নিয়ে যাচ্ছে, তা বিএনপিকেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। আরও পড়ুন: ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি: ডা. শফিকুর রহমান মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, বিএনপি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার গঠনের দিকে ধাবিত হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সেমিনারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের আইন অঙ্গনের বিশিষ্টজনরা। আরও পড়ুন: ‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগ তুলে বিরোধী দলের ওয়াকআউট নিজ নিজ বক্তব্যে তারা গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

Go to News Site