Somoy TV
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সোমবার (১৩ এপ্রিল) বলেছেন যে আন্তর্জাতিক জলে জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা অবৈধ এবং তা ‘জলদস্যুতার সমান।’তিনি আরও বলেছেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া হুমকির পর হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করার জন্য একটি ‘স্থায়ী প্রক্রিয়া’ কার্যকর করার কথা ভাবছে।তিনি আরও যোগ করেন যে, ‘উপসাগরীয় বন্দরগুলো অবশ্যই সকলের কাছে উন্মুক্ত হতে হবে বা কারও কাছেই নয়। এছাড়া ইরানের বন্দরগুলো বিপন্ন হলে উপসাগরীয় বা ওমান উপসাগরের কোনো বন্দর নিরাপদ থাকবে না।’ আরও পড়ুন:কোনো সামরিক জাহাজ হরমুজের দিকে এগোলে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে গণ্য হবে: ইরান শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানে ইরানি-মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হওয়ায় ইরানের সমস্ত বন্দর অবরোধের ঘোষণা দেয় মার্কিন সামরিক বাহিনী। মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে বলে, ‘আরব উপসাগর এবং ওমান উপসাগরের সমস্ত ইরানী বন্দর সহ ইরানী বন্দর এবং উপকূলীয় অঞ্চলে প্রবেশ বা প্রস্থানকারী সমস্ত জাহাজের বিরুদ্ধে নিরপেক্ষভাবে অবরোধ কার্যকর করা হবে। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলেও জানানো হয়। আরও পড়ুন:হরমুজে প্রবেশ করা বা ছেড়ে আসা সব জাহাজ আটকে দেবো: ট্রাম্পএদিকে, ইসলামাবাদে ত্রিপক্ষীয় বৈঠকে কোনো চুক্তি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন তেহরান মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবার আলোচনায় ফিরবে কিনা তা তিনি পাত্তা দেন না। সূত্র: আরব নিউজ
Go to News Site