Somoy TV
নামের বিতর্ক ভুলে উৎসবের অপেক্ষায় চারুকলা। আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। 'নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান'-এই আহ্বানে শেষ মুহূর্তের রঙে সেজে উঠছে পুরো প্রাঙ্গণ। সব মিলিয়ে যেকোনো ধরনের নাশকতা এড়াতে এবং উৎসব যেন নির্বিঘ্ন হয়, সেজন্য মোতায়েন থাকবে র্যাব ও পুলিশের বিশেষ দল।কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিফ। বাঘ, সিংহ, প্যাঁচা আর শখের হাড়িতে লেগেছে রঙের ছোঁয়া।গতবারের আক্ষেপ ঘুচিয়ে এবার কোমর বেঁধে নেমেছে ৭১তম ব্যাচ। বর্ষবরণের এই মহাব্যস্ততায় ক্লান্তি নেই শিক্ষার্থীদের, আছে কেবল নতুনকে বরণের উন্মাদনা। আরও পড়ুন: রাজধানীতে বর্ষবরণের ৯টি বড় আয়োজনের খোঁজখবরচারুকলা শিক্ষার্থীদের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে টেপা পুতুল, শান্তির পায়রা, মোরগ, সূর্য আর বিশাল এক দোতারা। গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরাই এবারের মূল লক্ষ্য, জানালেন চারুকলা অনুষদের ডিন।পহেলা বৈশাখ ঘিরে নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কাল সকাল ৯টায় বর্ণিল এই শোভাযাত্রা চারুকলা থেকে বের হয়ে প্রদক্ষিণ করবে টিএসসি ও আশপাশের এলাকা। আরও পড়ুন: চৈত্রের শেষ প্রহরে দেশজুড়ে উৎসবের ছোঁয়ারং-তুলির এই শেষ আঁচড়ই বলছে, প্রস্তুতি এখন পূর্ণ। কাল ভোরের সূর্যোদয়ের সাথেই শুরু হবে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার জয়গান। সব মলিনতা মুছে বৈশাখের রঙে রঙিন হোক প্রতিটি প্রাণ।
Go to News Site