Somoy TV
আসন্ন বিশ্বকাপের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে জমা দেয়ার ডেডলাইন ১১ মে। লিওনেল স্ক্যালোনির নেতৃত্বাধীন কোচিং স্টাফ ইতোমধ্যেই ৫৫ জনের একটি তালিকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসসিয়েশনের (এএফএ) কাছে দিয়েছে, যেখান থেকে বেছে নেয়া হবে ২৬ জনের সেই চূড়ান্ত স্কোয়াড, যারা আগামী জুনে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে আলবিসেলেস্তেদের শিরোপা রক্ষার মিশনে লড়বেন।এই প্রাথমিক তালিকায় শুধু নিশ্চিত খেলোয়াড়রাই নয়, বরং এমন অনেক ফুটবলারও থাকবেন যাদের কোচিং স্টাফ পর্যবেক্ষণে রেখেছে এবং ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে বিবেচনা করছে।আর্জেন্তাইন সংবাদমাধ্যম টি ওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, বড় কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে স্কালোনি ইতোমধ্যেই ২৬ জনের মধ্যে ২২ জনকে প্রায় নিশ্চিত করে ফেলেছেন। তারা হলেন—গোলরক্ষক:* এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)* জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্শেই); ডিফেন্ডার:* নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ),* গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট),* ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম),* লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড),* লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই),* নিকোলাস ওতামেন্দি (বেনফিকা),* নিকোলাস তালিয়াফিকো (লিওঁ); আরও পড়ুন: লা লিগায় গোলে এমবাপ্পের সঙ্গে পাল্লা দেয়া কে এই স্ট্রাইকার?মিডফিল্ডার:* লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স),* আলেক্সিস ম্যাক আলিস্টার (লিভারপুল),* এনজো ফার্নান্দেজ (চেলসি),* রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি),* নিকো গঞ্জালেস (অ্যাটলেটিকো মাদ্রিদ),* এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন),* নিকোলাস পাজ (কোমো),* থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ);ফরোয়ার্ড:* গুলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ),* লিওনেল মেসি (ইন্টার মিয়ামি),* হুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ),* লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান),* হোসে লোপেজ (পালমেইরাস)।বাকি ৪টি স্পটের জন্য লড়াই বেশ জমে উঠেছে। তৃতীয় গোলরক্ষকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন হুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিতেজ। তবে, বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদে দারুণ ফর্মে থাকায় মুসো কিছুটা এগিয়ে।লেফট-ব্যাক পজিশনে তালিয়াফিকোর বিকল্প হতে লড়ছেন মার্কোস আকুনা ও গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া ভালেন্তিন বার্কোও বিকল্প হতে পারেন। চতুর্থ সেন্টার-ব্যাক হিসেবে এগিয়ে আছেন মার্কস সেনেসি ও ফাকুন্দো মেদিনা, যদিও কোচ অন্য পজিশনকেও অগ্রাধিকার দিতে পারেন। আরও পড়ুন: কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন তারকা, স্ক্যালোনির কপালে দুশ্চিন্তার ভাঁজশেষ স্পটের জন্য শক্তিশালী প্রার্থী জিওভান্নি লো সেলসো, তবে তার ফিটনেসই বড় প্রশ্ন। এছাড়া বিকল্প হিসেবে রয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, ম্যাক্সিকো পেরোন প্রমুখ।৫৫ জনের প্রাথমিক তালিকায় আরও অনেক খেলোয়াড় রয়েছেন, যারা জাতীয় দলের নজরে আছেন এবং প্রয়োজনে সুযোগ পেতে পারেন। উল্লেখযোগ্য নামগুলো হলো—* গোলরক্ষক: ফাকুন্দো কাম্বেসেস (রেসিং ক্লাব);* ডিফেন্ডার: কেভিন লমোনাচো (ইন্দিপেন্দিয়েন্তে), লুকাস মার্টিনেজ কুয়ার্তা (রিভারপ্লেট), অগাস্টিন গিয়াই (পালমেইরাস), ফ্রান্সিস্কো অর্তেগা (অলিম্পিয়াকোস);* মিডফিল্ডার: আলান ভারেলা ( পোর্তো), আনিবাল মোরেনো (রিভারপ্লেট), এমিলিয়ানো বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা);* ফরোয়ার্ড: পাওলো দিবালা (রোমা), আলেহান্দ্রো গারনাচো (চেলসি), আযনহেল কোরেয়া (তাইগ্রেস), ভ্যালেন্টিন কাস্তেয়ানোস (ওয়েস্ট হ্যাম)।বিশ্বকাপ শুরুর ঠিক দুই মাস আগে এই স্কোয়াড নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে, আর চূড়ান্ত দল ঘোষণার আগে প্রতিটি সিদ্ধান্তই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Go to News Site