Collector
জনপ্রিয়তার বিচারে তলানিতে মার্জ-ম্যাক্রো, শীর্ষে কে? | Collector
জনপ্রিয়তার বিচারে তলানিতে মার্জ-ম্যাক্রো, শীর্ষে কে?
Jagonews24

জনপ্রিয়তার বিচারে তলানিতে মার্জ-ম্যাক্রো, শীর্ষে কে?

বিশ্বের ২৪টি গণতান্ত্রিক দেশের নেতাদের মধ্যে সবচেয়ে কম জনপ্রিয় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ। এর পরেই রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নাম। তবে এই জরিপে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মর্নিং কনসালটেন্ট–এর সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, মাত্র ১৯ শতাংশ জার্মান নাগরিক মার্জ-এর কাজে সন্তুষ্ট যার বিপরীতে ৭৬ শতাংশ তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো রয়েছেন দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে। ম্যাক্রোর পক্ষে সমর্থন দিয়েছেন ১৮ শতাংশ ফরাসি নাগরিক আর বিপক্ষে অবস্থান নিয়েছেন ৭৫ শতাংশ নাগরিক। এদিকে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন ৭০ শতাংশ ভারতীয় নাগরিক। মোদির পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মায়ুং। তার প্রতি সমর্থন জানিয়েছে ৬৩ শতাংশ নাগরিক। এরপর ৫৫ শতাংশ জনসমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে আছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস।   তবে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই জরিপে জনপ্রিয়তার দিক থেকে মাঝামাঝি অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পক্ষে ৩৮ শতাংশ এবং বিপক্ষে ৫৭ শতাংশ মতামত পাওয়া গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের ক্ষেত্রেও একই ধরনের চিত্র দেখা গেছে, যেখানে তার পক্ষে ৩৬ শতাংশ এবং বিপক্ষে ৫০ শতাংশ মতামত রয়েছে। বিশ্লেষকদের মতে, মার্জের জনপ্রিয়তা কমার পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা, জার্মান অর্থনীতির দুর্বল পারফরম্যান্স এবং সরকার পরিচালনায় বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর অসন্তোষ। জরিপ বিশ্লেষকরা মনে করেন, সাধারণভাবে নেতৃত্বের প্রতি অবিশ্বাস নয় বরং মার্জ-এর ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান ও নীতিই এই অসন্তোষের মূল কারণ। সূত্র: ইউরো নিউজ কেএম

Go to News Site