Collector
ইরান বিশ্বকাপ না খেললে কি ইতালির দরজা খুলবে? | Collector
ইরান বিশ্বকাপ না খেললে কি ইতালির দরজা খুলবে?
Somoy TV

ইরান বিশ্বকাপ না খেললে কি ইতালির দরজা খুলবে?

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে ইরান বারবার অনুরোধ জানিয়ে আসছে। তাদের ম্যাচগুলো যেন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোয় ফেলা হয়। যুদ্ধের জেরে তারা যুক্তরাষ্ট্রে খেলতে চায় না। কিন্তু ফিফা বরাবরই তাদের অনুরোধ প্রত্যাখান করে আসছে।বিশ্বকাপে ইরান আছে ‘গ্রুপ জি’-তে। তাদের গ্রুপে রয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী, ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। ফিফার স্পষ্ট কথা, নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই।ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ম্যাচগুলো যেখানে হওয়ার কথা সেখানেই হবে।’ সম্প্রতি একই ধরনের কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। তিনি বলেন, ‘ফিফা সিদ্ধান্ত নিয়েছে ম্যাচগুলো নির্ধারিত স্থানেই হবে। স্থান পরিবর্তন করলে আয়োজন জটিল হয়ে পড়বে।’২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান পাল্টা হামলা চালালে সংঘাত শুরু হয়। এই সংঘাতে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। এমন অবস্থায় ইরানের বিশ্বকাপ থেকে সরে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দেওয়া যাচ্ছে না।আরও পড়ুন: আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াডের ২২ জনই চূড়ান্ত, ৪টি জায়গার জন্য লড়ছেন যারাইরান যদি কোনো কারণে সরেই যায়, তাহলে ফিফা তাদের জায়গা কাদের দিয়ে পূরণ করবে? এমন হলে ইতালি বিবেচনায় আসতে পারে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন। চারবারের চ্যাম্পিয়নরা বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে প্লেঅফ ফাইনাল হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে নেই।হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু না বললেও ফিফা ভিতরে ভিতরে বিকল্প পথ ভাবছে। ইরান সরে গেলে এশিয়া ও ইউরোপ থেকে বিশ্বকাপ কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া চারটি দল নিয়ে একটি ছোট প্লেঅফ টুর্নামেন্ট খেলা হতে পারে। এমনটি হলে র‌্যাঙ্কিং ও প্লেঅফ ফাইনালে রানার্সআপ হওয়ার বিবেচনায় ইতালি থাকতেই পারে।এই সম্ভাবনাটি নিয়ে ইতালির যুব ও ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেছেন, ‘এটা একটি মহাদেশীয় বিষয়। আমার কাছে মনে হয়, ইউরোপের ভেতরে কোনো সমস্যা না হলে এখানে কোনো ইস্যু তৈরি হওয়া খুবই কঠিন। আমি তা মনে করি না, আর আমি এমনটা আশাও করি না।’

Go to News Site