Collector
‘সুযোগসন্ধানী’রা মেসির সাফল্যকে ব্যবহার করে নিজেদের প্রচার করতে চায় | Collector
‘সুযোগসন্ধানী’রা মেসির সাফল্যকে ব্যবহার করে নিজেদের প্রচার করতে চায়
Somoy TV

‘সুযোগসন্ধানী’রা মেসির সাফল্যকে ব্যবহার করে নিজেদের প্রচার করতে চায়

হৃস্টো স্টইচকভ এবং লিওনেল মেসি দুজনই বার্সেলোনার কিংবদন্তি এবং তাদের মধ্যে রয়েছে একটি ঐতিহাসিক বন্ধন। সাবেক এই বুলগেরিয়ান স্ট্রাইকার বরাবরই মেসির সবচেয়ে বড় সমর্থকদের একজন। তিনি প্রায়ই মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় বলে অভিহিত করেন।সম্প্রতি স্টইচকভ আবারও শিরোনামে এসেছেন। তিনি শুধু মেসিকে সমালোচনার হাত থেকে রক্ষা করেননি, বরং যারা এই আর্জেন্টাইনের সাফল্যকে ব্যবহার করে নিজেদের প্রচার করতে চায়, তাদের কড়াভাবে আক্রমণ করেছেন।৩ক্যাটের ‘কল·ল্যাপস’ অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের (মেসি) সাক্ষাৎকার নেওয়া কি সহজ? উত্তরে তিনি বলেন, ‘সহজ? এটা কি সহজ? যতটা সহজ ‘টমেটো দিয়ে রুটিখাওয়া’। তার বক্তব্যে মেসির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা স্পষ্ট।স্টইচকভ জানান, মেসি যখন ১৩ বছর বয়সে লা মাসিয়াতে যোগ দেন, তখনই তার সঙ্গে প্রথম দেখা হয়। সেই সময় তিনি অবসর নিয়ে ফেলেছিলেন। লা মাসিয়ায় তিনি কার্লোস পুয়োল, জেরার্ড পিকে, শাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গেও পরিচিত হন। তখন থেকেই তিনি লক্ষ্য করেছেন, এত সাফল্যের পরও মেসি সবসময় বিনয়ী থেকেছেন। আরও পড়ুন: আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াডের ২২ জনই চূড়ান্ত, ৪টি জায়গার জন্য লড়ছেন যারাতবে এবার তিনি আরও একটি বিষয় তুলে ধরেন, মেসির ক্যারিয়ার জুড়ে সবসময়ই কিছু ‘সুযোগসন্ধানী’ মানুষ ছিল, যারা তার সাফল্যকে ব্যবহার করে নিজেদের প্রচার করতে চায়, বিশেষ করে এখন যখন তার উত্তরাধিকার নিয়ে কোনো বিতর্ক নেই।স্টইচকভ জোর দিয়ে বলেন, মেসির ক্যারিয়ার ব্যাখ্যা করার জন্য কোনো বাইরের লোক বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। তার মতে, মেসির সাফল্য সম্পূর্ণ তার নিজের প্রতিভা, পরিশ্রম ও জয়ের মানসিকতার ফল, কোনো কোচ, ম্যানেজার বা সাবেক সতীর্থের কৃতিত্ব নয়। Segons @HStoitchkov8, entrevistar Leo Messi ‘va ser fàcil com el pa amb tomàquet’ “De cada cop que he estat amb ell, només puc dir-ne milers de coses bones.”#Col·lapse3Cat https://t.co/ofvMWW5cP8 pic.twitter.com/r7gjgKbAD4— 3Cat (@som3cat) April 11, 2026 তিনি বলেন, ‘অনেকে বলে, “আমি মেসিকে চিনি”, “মেসির সঙ্গে খেতে গিয়েছি”, “আমার জন্যই মেসি ফুটবল খেলছে”… এসব কী! ছেলেটার যদি নিজস্ব গুণ, মানসিকতা আর প্রাকৃতিক প্রতিভা না থাকত, তাহলে তুমি তার জন্য কী করেছ?’ আরও পড়ুন: লা লিগায় গোলে এমবাপ্পের সঙ্গে পাল্লা দেয়া কে এই স্ট্রাইকার?এছাড়াও, মাঠের পারফরম্যান্সের বাইরে মেসির মানবিক দিকও তুলে ধরেন তিনি। স্টইচকভ বলেন, ‘আমি যখনই তার সঙ্গে থাকি, মিয়ামিতে, আর্জেন্টিনা দলে বা এখানে বার্সেলোনায়; আমি শুধু তার ভালো দিকগুলোই বলতে পারি।’সবশেষে, বার্সার এই কিংবদন্তি জোর দিয়ে বলেন, কেউ যেন নিজের স্বার্থে মেসির নাম ব্যবহার না করে। কারণ মেসির উত্তরাধিকার দাঁড়িয়ে আছে তার অসাধারণ প্রতিভা, বিনয় এবং ফুটবলকে দেখার অনন্য দৃষ্টিভঙ্গির ওপর, যা তিনি প্রথম দেখাতেই লা মাসিয়াতে বুঝতে পেরেছিলেন।

Go to News Site