Jagonews24
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান মৃত্যুর আগ পর্যন্ত বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অনারারি অধ্যাপক হিসেবে চতুর্থ বর্ষের অষ্টম সেমিস্টারের ‘ফিচার, এডিটোরিয়াল অ্যান্ড অপ-এড রাইটিং’ কোর্সটি পাঠদান করতেন।’ সোমবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আয়োজিত প্রয়াত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের স্মরণসভায় এ কথা বলেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কাজী আবদুল মান্নান, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, অধ্যাপক ড. আবুল মনসুর আহম্মদ, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, সহযোগী অধ্যাপক ড. এ এস এম আসাদুজ্জামান, সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার, সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান, খণ্ডকালীন শিক্ষক কাজী রওনাক হোসেন, সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামসুল হক, সাধারণ সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান, পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, বিশিষ্ট লেখক শুব্রত শংকর ধর, বিভাগীয় কর্মকর্তা অসীম কুমার দাশ, মরহুমের স্ত্রী মালেকা খান, কন্যা প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমিন-সহ পরিবারের সদস্যগণ আলোচনায় অংশ নেন। এসময় বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক রোবায়েত ফেরদৌস স্মরণসভা সঞ্চালন করেন। স্মরণসভায় মরহুম অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা সভার শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান গত ৮ মার্চ ২০২৬ দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এফএআর/এমএএইচ
Go to News Site