Collector
পোপ লিওকে আক্রমণের পর নিজেকে ‘যিশু হিসেবে’ চিত্রিত করলেন ট্রাম্প! | Collector
পোপ লিওকে আক্রমণের পর নিজেকে ‘যিশু হিসেবে’ চিত্রিত করলেন ট্রাম্প!
Somoy TV

পোপ লিওকে আক্রমণের পর নিজেকে ‘যিশু হিসেবে’ চিত্রিত করলেন ট্রাম্প!

ইরান সংঘাত নিয়ে পোপ লিও’র অবস্থানের প্রকাশ্য সমালোচনার কিছুক্ষণ পরই নিজেকে যিশু খ্রিস্টের মতো করে উপস্থাপন করা এআই দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা ছবিটিতে দেখা যায়, সাদা পোশাক পরা ট্রাম্প একজন ব্যক্তিকে সুস্থ করে তুলছেন এবং এর নাটকীয় পটভূমিতে রয়েছে উজ্জ্বল আকাশ, মার্কিন পতাকা, ঈগল ও সামরিক প্রতীক। পোস্টটি করা হয় ধারাবাহিক কয়েকটি মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই, যেগুলোতে মার্কিন প্রেসিডেন্ট পররাষ্ট্রনীতি এবং ইরানে চলমান যুদ্ধ বিষয়ে পোপের মতামতের সমালোচনা করেছিলেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘অপরাধ দমনে পোপ লিও দুর্বল এবং পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ।’ ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট। ছবি: সংগৃহীত এর আগে পোপ লিও সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ব নেতাদের উদ্দেশে বলেন, যুদ্ধ না বাড়িয়ে কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে। আরও পড়ুন: ইরানের ‘অবশিষ্ট সব নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের, ফের সংঘাতের পথে মধ্যপ্রাচ্য? তিনি বলেন, ‘আমরা তাদের প্রতি আহ্বান জানাই, থামুন! এখনই শান্তির সময়। আলোচনা ও মধ্যস্থতার টেবিলে বসুন– সেই টেবিলে নয় যেখানে পুনঃঅস্ত্রসজ্জার পরিকল্পনা করা হয় এবং প্রাণঘাতী পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হয়। জবাবে ট্রাম্প তার অবস্থান ব্যাখ্যা করে পোপের মতামত প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘আমি এমন কোনো পোপ চাই না, যিনি মনে করেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে।’ এদিকে সামাজিক মাধ্যম এক্স-এ মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার মাইকেল নোলস ট্রাম্পের এআই ছবিটি নিয়ে মন্তব্য করে বলেন, ‘ধরে নিচ্ছি কেউ ইতোমধ্যে তাকে বলেছে, কিন্তু আধ্যাত্মিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই প্রেসিডেন্টের উচিত ছবিটি মুছে ফেলা, উদ্দেশ্য যাই হোক না কেন।’ এর আগেও ট্রাম্প ধর্মীয় নেতাদের সমালোচনা উড়িয়ে দিয়েছেন এবং নিজের ধর্মীয় ভাবমূর্তি নিয়েও সমালোচনার মুখে পড়েছেন। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি ‘গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল’ প্রচার করেন, যেখানে ধর্মীয় গ্রন্থের পাশাপাশি মার্কিন সংবিধান ও স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছিল। ওই প্রকাশনা থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়, বিভিন্ন প্রতিবেদনে মিলিয়ন ডলার বিক্রির কথাও বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ভ্যাটিকানের সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়।  আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প! এর আগে ট্রাম্পের সঙ্গে পোপ লিও’র পূর্বসূরি পোপ ফ্রান্সিসের সম্পর্কও খুব বেশি ভালো ছিল না। ২০১৬ সালে নির্বাচনের সময় পোপ ফ্রান্সিস ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে ইঙ্গিত দেন যে তিনি ‘খ্রিস্টান নন’। এর জবাবে ট্রাম্প পোপ ফ্রান্সিসকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছিলেন। সূত্র: স্কাই নিউজ

Go to News Site