Somoy TV
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনেয়ী-এর শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক স্মরণসভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। ঢাকাস্থ ইরানের আল-মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির কার্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যৌথভাবে এ আয়োজন করে। সময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমী জাহানাবাদী, সেমিনারে ‘মূল প্রবন্ধ’ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধটির উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম। আরও পড়ুন: সর্বোচ্চ নেতার শাহাদাতের ৪০তম দিনে ইরানিদের সংহতি সমাবেশ সেমিনারে বক্তারা বলেন, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনেয়ী ছিলেন একজন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও মুক্তিকামী মানুষের নেতা। তার যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে ইসলামি প্রজাতন্ত্র ইরান জ্ঞান-বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে নজরকাড়া সাফল্য অর্জন করেছে। পরিচিতি লাভ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিধর দেশ হিসেবে।
Go to News Site