Collector
যবিপ্রবির নতুন উপাচার্য ড. ইয়ারুল কবীর | Collector
যবিপ্রবির নতুন উপাচার্য ড. ইয়ারুল কবীর
Somoy TV

যবিপ্রবির নতুন উপাচার্য ড. ইয়ারুল কবীর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। একই সাথে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে মূল কর্মস্থলে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ। নতুন উপাচার্যের নিয়োগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। আরও পড়ুন: প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় যবিপ্রবি উপাচার্যকে মূলা উপহার শিক্ষার্থীদের এদিকে বর্তমান উপাচার্যের অব্যাহতির প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে যবিপ্রবির উপাচার্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তাকে তার মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের অনুমতি প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোতে ইতোমধ্যে এই আদেশের অনুলিপি প্রেরণ করা হয়েছে।

Go to News Site