Collector
সেই ‘পীর’ শামীম খুনে শেষ পর্যন্ত মামলা | Collector
সেই ‘পীর’ শামীম খুনে শেষ পর্যন্ত মামলা
Somoy TV

সেই ‘পীর’ শামীম খুনে শেষ পর্যন্ত মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীর (নিজেকে পীর দাবি করা) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।হত্যাকাণ্ডের প্রায় ৫৫ ঘণ্টা পর সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করেন নিহতের ভাই ফজলুর রহমান। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে গত শনিবার দুপুরে শামীমের ওপর হামলা হয়। উপজেলার ফিলিপনগরে তার নিজস্ব আস্তানায় শত শত মানুষ সংঘবদ্ধ হয়ে এই আক্রমণ চালায়। হামলায় শামীম নিহত হন এবং তার আস্তানায় দফায় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আস্তানা থেকে মূল্যবান সম্পদ লুটের অভিযোগও উঠেছে। আরও পড়ুন: রামুতে পৃথক ঘটনায় বৃদ্ধকে জবাই করে হত্যা, গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধারহত্যাকাণ্ডের পর থেকে মামলা করার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অনীহা ছিল। পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, মামলা করলে নতুন করে ঝামেলা তৈরি হতে পারে–এমন আশঙ্কায় তারা আইনি পদক্ষেপ নিতে চাচ্ছিলেন না। তবে শেষ পর্যন্ত ঘটনার দুদিন পর পুলিশি প্রক্রিয়ায় মামলাটি রুজু করা হয়।দৌলতপুর থানা-পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Go to News Site