Collector
পহেলা বৈশাখে চট্টগ্রামের ডিসি হিল-সিআরবিতে যান চলাচলে বিশেষ নির্দেশনা | Collector
পহেলা বৈশাখে চট্টগ্রামের ডিসি হিল-সিআরবিতে যান চলাচলে বিশেষ নির্দেশনা
Jagonews24

পহেলা বৈশাখে চট্টগ্রামের ডিসি হিল-সিআরবিতে যান চলাচলে বিশেষ নির্দেশনা

পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ডিসি হিল ও সিআরবি শিরিষতলা এলাকায় যান চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। সিএমপি জানিয়েছে, বৈশাখী আয়োজন নির্বিঘ্ন করতে নজরুল স্কয়ার (ডিসি হিল) ও সিআরবিকে ঘিরে বিভিন্ন সড়কে রোড ব্লক বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ডিসি হিল এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মুখ), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) এলাকায় যান চলাচল সীমিত থাকবে। একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রান্সিস রোড, কাঠের বাংলো ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক বসানো হবে। এসব পয়েন্ট থেকে সিআরবিমুখী যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পুলিশ বলছে, জনসমাগম বেশি হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় যানবাহনের চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। প্রতি বছর পহেলা বৈশাখে ডিসি হিল ও সিআরবি এলাকায় দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ঘিরে বিপুল মানুষের সমাগম ঘটে। এমআরএএইচ/এমএমকে

Go to News Site