Somoy TV
ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে। যেখানে বলা হয়েছে তারা কেবল পাঁচ বছরের জন্য এটি করতে সম্মত হবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনটিতে দুজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা ও একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়।প্রতিবেদনে মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং ইরানও তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেয়ার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। আরও পড়ুন:ইরানে কি পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র, কী বলল হোয়াইট হাউস? যদিও ইরানিরা বলেছে যে তারা এই সমৃদ্ধ উপাদানটির ঘনত্ব কমিয়ে দেবে, তবে তারা পরবর্তীতে এই পদক্ষেপ থেকে সরে এসে এটিকে পুনরায় অস্ত্র-গ্রেডে সমৃদ্ধ করতে পারে বলেও জানায়।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা আরও বলেছেন যে, আরেক দফা মুখোমুখি আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, কিন্তু এখনও কোনো পরিকল্পনা করা হয়নি।এর আগে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। ওই আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মতবিরোধই ছিল মূল প্রতিবন্ধকতা। দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটন তার প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দেয়, কিন্তু তেহরান জানায় তারা কেবল পাঁচ বছরের জন্য এতে সম্মত হতে পারে। পরে ওই আলোচনা ভেস্তে যায়। কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন মার্কিন প্রতিনিধিরা। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য মার্কিন ও ইরানি প্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। আরও পড়ুন:যুক্তরাষ্ট্রের আকাশে ‘প্রলয়ংকরী বিমান’, ইরানে পারমাণবিক হামলার ইঙ্গিত? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে ইসলামাবাদে বৈঠকটি ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের সম্পৃক্ততা।
Go to News Site