Somoy TV
ভক্তদের জল্পনা-কল্পনাকে সত্যি করে অবশেষে বিয়ের ঘোষণা দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী রামশা খান। অভিনেতা খুশাল খানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।সোমবার (১৩ এপ্রিল) ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ক্ষুদেবার্তায় বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রামশা। তবে অভিনেত্রী বিয়ের খবর নিশ্চিত করলেও কোনো ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করেননি। এদিকে রামশা- খুশালের বিয়ের ঘোষণার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিয়ের গুঞ্জন চলছিল। যে কারণে রামশার বিয়ের ঘোষণার পরপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাদের নিকাহর একটি ছবি। রামশা-খুশালের নিকাহের মুহূর্ত। ছবি: সংগৃহীত ভাইরাল ওই ছবিতে দেখা যাচ্ছে, পারিবারিক আবহে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে নিকাহ সম্পন্ন হয়েছে রামশা-খুশালের। নিকাহের দিন সাদা পাজামা-পাঞ্জাবি পরেছিলেন খুশাল। অন্যদিকে রামশা হালকা পারপেল রংয়ের সালোয়ার কামিজ পরেছিলেন। মাথায় ছিল সবুজ রংয়ের বেনারসি ওড়না। আরও পড়ুন: আত্মবিশ্বাসী নারীদের প্রতি বিদ্বেষে শুধু পুরুষ নয়, নারীও জড়িত: হানিয়া আমির তবে নিকাহর ছবি ভাইরাল হওয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেন রামশা। জানান, অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করা অনৈতিক। ভক্ত ও অনুসারীদের রামশা খান নিজের ব্যক্তিগত বিষয় গোপন রাখার আহ্বান জানান। একই সঙ্গে অভিনেত্রী জানান, সঠিক সময় এলে বিয়ের বিস্তারিত তথ্য নিজেই সব জানাবেন। আরও পড়ুন: সঙ্গীহীন থাকার কারণ জানালেন নোরা ফাতেহি
Go to News Site