Collector
হরমুজ প্রণালিতে অস্থিরতায় বাড়তে পারে তেলের দাম | Collector
হরমুজ প্রণালিতে অস্থিরতায় বাড়তে পারে তেলের দাম
Jagonews24

হরমুজ প্রণালিতে অস্থিরতায় বাড়তে পারে তেলের দাম

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে আগামী কয়েক সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে। ওয়াশিংটনে এক সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানির দাম উচ্চ পর্যায়েই থাকবে, এমনকি আরও বাড়তেও পারে। তার মতে, জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সময়েই তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ঘটতে পারে। তিনি আরও বলেন, ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শেষ হলে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে দাম আবার কমতে শুরু করবে। তবে এই প্রক্রিয়ায় সময় লাগবে এবং তা সেপ্টেম্বরের পরেও গড়াতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও দুই পক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, খুব শিগগির দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশ। জানা গেছে, আগামী বৃহস্পতিবারই নতুন করে বৈঠক হতে পারে। ছয় সপ্তাহের সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

Go to News Site