Collector
যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা | Collector
যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা
Somoy TV

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় পাওনা টাকাকে কেন্দ্র করে দিয়া (২০) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আহত করা হয়েছে তার মা ও ছোট দুই ভাই-বোনকে।সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো: দিয়ার ভাই মোয়াজ আহমেদ (১৫), বোন জয়া (১২) ও মা নুসরাত জাহান মৌসুমী (৪০)। পরিবারটির গাড়ি চালক মো. বিল্লাল হোসেন জানান, কাজলা ভাঙ্গা প্রেস এলাকার বাড়িটি ভুক্তভোগীদের নিজেদের। পাশে তাদের আরেকটি বাড়ি আছে৷ তাদের সেই বাড়িতে ভাড়া থাকেন মুসা নামে এক ঠিকাদার। মৌসুমিদের বাড়ির নির্মাণকাজও করেন তিনি। এই কাজের বেশ কিছু টাকা পাওনা মুসা। সেই টাকা দাবি করছিলেন। এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় বাড়ির মালিক মৌসুমির সঙ্গে। সবশেষ সোমবার রাত ২টার দিকে মৌসুমির বাসায় গিয়ে তিনি অনেক সময় নিয়ে কথা বলেন। বলেন, কাকি আমাকে মাফ করে দিয়েন। এরপরই সঙ্গে লুকিয়ে রাখা চাপাতি বের করে মৌসুমিকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। তখন মাকে বাঁচাতে যায় ৩ সন্তান। এ সময় তাদেরকেও আঘাত করা হয়। আরও পড়ুন: জীবনের ‘মূল্য’ মাত্র ২০০ টাকা! ভিডিও বার্তাই ধরিয়ে দিল খুনিকে মো. বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে বাসা থেকে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর তার মা মৌসুমির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। মা এবং দুই ভাই-বোনকে আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার আইসিইউতে চিকিৎসাধীন জয়া ও মৌসুমি। তাদের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরও জানান, নিহত দিয়া শেখ বোরহান উদ্দিন কলেজে পড়তেন। জয়া একটি মাদ্রাসায় আর ছোট ভাই মোয়াজ একটি স্কুরে পড়ে। আরও পড়ুন: নরসিংদীতে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু জানান, ভোরে কাজলা এলাকায় একটি বাসায় কলেজ ছাত্রী হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি আছে। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছেন। তাকে আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো ঘটনা আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Go to News Site