Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে শরীর ঝলসে আবুল হাসান (২৪) নামে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সীমান্তবর্তী বড়গোপ টিলার নিচে জাদুকাটা নদীর পশ্চিম তীর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম। নিহত আবুল হাসান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের জহুর আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে দুই সহোদরকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন আবুল হাসান। তারা জাদুকাটা নদীতে বারকি নৌকা দিয়ে বালি উত্তোলনের কাজ করতেন। Read More
Go to News Site