Collector
ভারতের জাতীয় দলে ডাক পাচ্ছেন সূর্যবংশী! | Collector
ভারতের জাতীয় দলে ডাক পাচ্ছেন সূর্যবংশী!
Somoy TV

ভারতের জাতীয় দলে ডাক পাচ্ছেন সূর্যবংশী!

চলমান আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স খুব শিগগিরই বৈভব সূর্যবংশীকে ভারতীয় জাতীয় দলে ডাক এনে দিতে পারে। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনায় রয়েছেন।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচকরা ইতোমধ্যেই তার নাম শর্টলিস্ট করেছেন এবং জুনে আয়ারল্যান্ড সফরের আগে তার পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এই সফরে তুলনামূলক তরুণ দল দেখা যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।বিসিসিআই'র এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, 'সে আয়ারল্যান্ড সফরের জন্য বিবেচনায় রয়েছে এবং আরও অনেক খেলোয়াড়ের সঙ্গে তার নাম শর্টলিস্ট করা হয়েছে।'প্রতিবেদন অনুযায়ী, নির্বাচকরা সূর্যবংশীকে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে তুলে আনতে আগ্রহী, বিশেষ করে আইপিএলে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে তার নির্ভীক ব্যাটিংয়ের কারণে।মাত্র ১৫ বছর বয়সেই এই বাঁহাতি ব্যাটার বড় বড় বোলারদের বিপক্ষে নির্ভয়ে খেলতে পারার সুনাম অর্জন করেছেন। তার ব্যাটিংয়ে যেমন শক্তি আছে, তেমনি রয়েছে বয়সের তুলনায় অবিশ্বাস্য ধীরস্থিরতা।যদি তিনি দলে সুযোগ পান, তাহলে তার সামনে ইতিহাস গড়ার সুযোগও থাকবে। শচীন টেন্ডুলকার এখনও ভারতের পক্ষে পুরুষদের ক্রিকেটে সর্বকনিষ্ঠ অভিষিক্তের (১৬ বছর ২০৫ দিন) রেকর্ড ধরে রেখেছে। সার্বিকভাবে রেকর্ডটি অবশ্য শেফালী ভার্মার দখলে (১৫ বছর ৭ মাস ২৭ দিন)। সূর্যবংশীর সামনে সুযোগ এই রেকর্ড ভেঙে ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হতে পারেন।আরও পড়ুন: আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহ’র স্থলাভিষিক্তের গুঞ্জনে মুখ খুললেন নাকভিএই মুহূর্তে বিষয়টি সম্ভাবনার মধ্যেই রয়েছে, তবে আইপিএলে তার পারফরম্যান্স সেই সম্ভাবনাকে দ্রুত বাস্তবে রূপ দিচ্ছে।এই মৌসুমে সূর্যবংশীর পরিসংখ্যান সত্যিই চোখে পড়ার মতো। তিনি ইতোমধ্যে কয়েকটি বিস্ফোরক ইনিংস খেলেছেন; রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৬ বলে ৭৮, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১৭ বলে ৫২, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাত্র ১৪ বলে ৩৯ রান উল্লেখযোগ্য।এখানে শুধু রান নয়, রান করার ধরণটাও বিশেষভাবে উল্লেখযোগ্য। জাসপ্রীত বুমরাহ ও জশ হ্যাজেলউডের মতো বিশ্বমানের বোলারদের বিপক্ষেও তাকে একদম বিচলিত মনে হয়নি।আইপিএলের বাইরেও তার ফর্ম ভালো। ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা তাকে দেশের অন্যতম প্রতিভাবান তরুণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।আগামী ব্যস্ত সূচির কথা মাথায় রেখে টি-টোয়েন্টি দলে শক্তি বাড়াতে চাচ্ছেন নির্বাচকরা। ফলে স্বাভাবিকভাবেই সূর্যবংশীর নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় এসেছে।আরও পড়ুন: নভেম্বর-ডিসেম্বরে বসবে আইএলটি২০’র আসরভারত জুনের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যেখানে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ২৬ ও ২৮ জুন।আইপিএলের পরপরই এই সিরিজ অনুষ্ঠিত হবে এবং এতে ভারত সম্ভবত দ্বিতীয় সারির দল খেলাবে, যাতে উদীয়মান খেলোয়াড়রা সুযোগ পায়। এরপর জুলাইয়ে ইংল্যান্ড সফরে পূর্ণ শক্তির দল ফিরবে।

Go to News Site