Jagonews24
পালকি, হারিকেন, জায়নামাজসহ নানান প্ল্যাকার্ড নিয়ে বাংলা নবযাত্রা ১৪৩৩ র্যালি করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে শাহবাগ এলাকায় এই র্যালি দেখা যায়। এ সময় তাদের প্ল্যাকার্ডে ‘বিজাতীয় সংস্কৃতি নিপাত যাক, আমাদের প্রয়োজন স্বাধীনতা সুশাসন, আমরাই বাঙালি’ স্লোগান লেখা ছিল। আয়োজকরা জানান, রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে র্যালিটি যাবে শিল্পকলা একাডেমি পর্যন্ত। এছাড়া বিকেলে বিজয়নগরে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সংগঠনটি। এসএম/এমআরএম
Go to News Site