Collector
পালিত হচ্ছে বর্ষবরণ: নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি | Collector
পালিত হচ্ছে বর্ষবরণ: নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি
Somoy TV

পালিত হচ্ছে বর্ষবরণ: নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি

রাজধানীর বিভিন্ন প্রান্তে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। সূরের মূর্ছনা, মেলা, মঙ্গল শোভাযাত্রা আর রঙিন পোশাকে উৎসবের এক সুতোয় গেঁথেছে পুরো রাজধানীবাসীকে। আনন্দ-উৎসব, সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে বিভিন্ন স্থান থেকে নতুন বছরকে স্বাগত জানিয়েছে তারা। ভিন্নতা ভুলে নতুন বছরে ঐক্যের বার্তা নিয়ে সবার প্রত্যাশা পুরনোকে পেছনে ফেলে নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি।মঙ্গলবার (১৪ এপ্রিল) পুরনোকে বিদায় আর নতুনকে বরণ এই প্রত্যয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। সকালের ভোরের আলো ফোটার আগেই ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হয় ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা এতে নেন আর বৈশাখী সাজে মেতে ওঠেন সব বয়সী মানুষ। 'জাগাও পথিককে, ও সে ঘুমে অচেতন' প্রতিপাদ্যে পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করে বর্ষবরণ পর্ষদ। সকালে ধানমন্ডি-২৭ এর মিনাবাজার চত্বর থেকে এ শোভাযাত্রা বের করা হয়। পরে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে মিলিত হয়। এদিকে সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে নববর্ষের অন্যতম প্রধান আকর্ষণ বৈশাখী শোভাযাত্রা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়ে শোভাযাত্রাটি শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর ঘুরে আবারও চারুকলায় গিয়ে শেষ হয়। বিভিন্ন মোটিফ, ভাস্কর্যে বর্ণিল সাজে এবারের বৈশাখী শোভাযাত্রার মূলমন্ত্র ছিলো নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান। শোভাযাত্রায় অংশ নিয়ে আগত ভবিষ্যতের সমৃদ্ধি কামনা করেন সবাই।  ঢাকার বিভিন্ন প্রান্তে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। পিছিয়ে নেই রাজধানীর ঐতিহাসিক আহসান মঞ্জিল প্রাঙ্গণও। সেখানে বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলা নববর্ষ ১৪৩৩। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে দিনব্যাপী বর্ষবরণ ও সাংস্কৃতিক উৎসবে যোগ দেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম নতুন বছরে নতুন উদ্দীপনায় কাজ করে নগরবাসীর প্রত্যাশা পূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উৎসবের এই মিলনমেলায় এক সুতোয় গেঁথেছে পুরো রাজধানীবাসীকে। ভিন্নতা ভুলে নতুন বছরে একতার বার্তা নিয়ে সবার প্রত্যাশা নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি।

Go to News Site