Jagonews24
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে পান্তা-ভাতের আয়োজন করেছেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালকরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রিকশা, ভ্যান ও অটোচালকদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকদের ভাষ্য, বাংলা নববর্ষের প্রথম দিনকে ঘিরে শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং উৎসবের আমেজ ভাগ করে নিতেই এ আয়োজন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের সমন্বয়ক মো. আরিফুল ইসলাম তুষার। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আলী আজগর ও হাসানসহ অন্যরা। কেএইচ/এমআরএম
Go to News Site