Collector
গণভোট নিয়ে সরকারের অনিহা আছে: আখতার হোসেন | Collector
গণভোট নিয়ে সরকারের অনিহা আছে: আখতার হোসেন
Somoy TV

গণভোট নিয়ে সরকারের অনিহা আছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, আমরা দেখছি গণভোট নিয়ে সরকারের অনিহা আছে। চূড়ান্ত পর্যায়ে মানুষের বিপক্ষে যাওয়ার মানসিকতাও দেখতে পাচ্ছি। তাই গণভোটে গণরায় বাস্তবায়নের ১১ দলীয় ঐক্যজোটকে প্রস্তুত থাকার আহ্বান জানাই।সোমবার (১৩ এপ্রিল) রাতে রাঙ্গামাটিতে আইসিআর পাবলিক লাইব্রেরিতে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আখতার বলেন, ‘আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। রাষ্ট্র কাঠামোকে জবাবদিহিতার মধ্যে আনতে ও পরিবর্তনের জন্য আমরা অনেকগুলো বিষয়ে একমত হয়েছিলাম। রাষ্ট্রকে নতুনভাবে গড়তে মানুষ গণভোটে রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়নের জন্য আমরা বার বার সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। বলছি, এই গণভোটকে সম্মান দেখান। কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না।’তিনি বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার চরম চ্যালেঞ্জের মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সব বিরোধী রাজনৈতিক শক্তিকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ১১ দলীয় ঐক্যজোট সেই লক্ষে কাজ করছে। আমরা জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাজপথে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। এই বিষয়ে আমাদের জোট আন্দোলনের রূপরেখা তৈরি করেছে।’আরও পড়ুন: হাম দ্রুত নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রীর পরিকল্পনা জানতে চাইলেন আখতারপার্বত্য চট্টগ্রাম ইস্যুতে আখতার বলেন, ‘এখানে বহু জাতিসত্তার বসবাস রয়েছে। এ কারণের এই অঞ্চলটির অপার সম্ভাবনা রয়েছে।  কিন্তু এখানে কিছু সংকট আছে। আমরা মনে করি তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’তিনি আরও বলেন, ‘আমরা যারা সংসদ সদস্য আছি, তারা বর্তমানে যেসব সংকট আছে, তা নিয়ে জাতীয় পর্যায়ে কথা বলতে পারি। তবে মনে রাখতে হবে এটা বাংলাদেশের একটি অংশ। এই অঞ্চল নিয়ে নানা ষড়যন্ত্র আছে, সেগুলোকেও মোকাবেলা করতে হবে।’মতবিনিময় সভায় রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির আব্দুল আলীম, সেক্রেটারি মনছুরুল হক, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মোরশেদসহ এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

Go to News Site