Collector
উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি | Collector
উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি
Somoy TV

উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি

‘ক্রিকেটের বাইবেল’ হিসেবে খ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ১৬৩তম সংস্করণ প্রকাশের আগেই ঘোষণা করা হয়েছে ২০২৫ সালের সেরা ক্রিকেটারদের নাম। এবারের ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। আর নারীদের বিভাগে এই সম্মান পেয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা।৩৬ বছর বয়সি স্টার্কের জন্য ২০২৫ সাল ছিল অসাধারণ সফল। পুরো বছরে ১১টি টেস্টে তিনি নিয়েছেন ৫৫ উইকেট, গড় মাত্র ১৭.৩২। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। একই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছিলেন অ্যাশেজ সিরিজেও, যেখানে প্রথম দুই টেস্টেই ১৮ উইকেট নিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। পুরো সিরিজ শেষে তার ঝুলিতে ছিল ৩১ উইকেট।অন্যদিকে, ভারতের নারী দলের প্রথম বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দীপ্তি শর্মা। পুরো টুর্নামেন্টে ২১৫ রান করার পাশাপাশি তিনি নিয়েছেন ২২ উইকেট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।আরও পড়ুন: ভারতের জাতীয় দলে ডাক পাচ্ছেন সূর্যবংশী! এছাড়া ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’-এ জায়গা পেয়েছেন ভারতের শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, রিশভ পন্ত এবং মোহাম্মদ সিরাজ। গিল এজবাস্টনে ৪৩০ রানের অসাধারণ ইনিংস খেলে জিতেছেন ‘উইজডেন ট্রফি’। টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ করে বিশ্বসেরা হয়েছেন অভিষেক শর্মা।ইংল্যান্ড থেকে তালিকায় জায়গা পেয়েছেন হাসিব হামিদ। পাশাপাশি অ্যালমানাকে কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড-এর স্মৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

Go to News Site