Collector
নববর্ষে বাঙালি সাজে আভা ছড়ালেন মিম | Collector
নববর্ষে বাঙালি সাজে আভা ছড়ালেন মিম
Somoy TV

নববর্ষে বাঙালি সাজে আভা ছড়ালেন মিম

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সবসময় সরব তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে তিনি শেয়ার করেছেন দারুণ সব ছবি। মায়াবী সাজে নিজেকে মেলে ধরেছেন মিম।শেয়ার করা ছবিতে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ধরা দিয়েছেন মিম। ছবি শেয়ার করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ নববর্ষ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।পাড়ের লাল আভা এবং হাতে রঙিন চুড়ির সমন্বয় তার লুকে এনেছে উৎসবের আবহ। খোলা চুল, কপালে ছোট লাল টিপ আর সোনালি গয়নায় ফুটে উঠেছে বাংলাদেশি নারীর চিরচেনা ঐতিহ্যবাহী সৌন্দর্য। আরও পড়ুন: নিজ বাড়িতে জমকালো আয়োজনে নববর্ষ উদ্‌যাপন জয়ারএদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মিমের রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘এসো হে বৈশাখ, এসো এসো! সবাইকে ১৪৩৩ বঙ্গাব্দের অনেক অনেক শুভেচ্ছা।’ আরেকজন লিখেছেন, ‘শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।’ আরও পড়ুন: নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন: অপু বিশ্বাসঢাকায় সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা, ওয়েব সিরিজ, টেলিফিল্ম, বিজ্ঞাপনে কাজ করে গেছেন।

Go to News Site