Collector
রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস | Collector
রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
Jagonews24

রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

মাদারীপুরের ডাসারে রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় উঠে ঝাঁপ দেওয়ার হুমকি দিয়েছেন ফারহান তালুকদার (১৮) নামের এক কলেজছাত্র। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে গাছ থেকে নামানো হয়। রোববার (১২ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই তরুণ ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের সাইদুল তালুকদারের ছেলে। ভিডিওতে দেখা যায়, মাঝরাতে উঁচু নারিকেল গাছের ডগায় শুয়ে আছেন এক তরুণ। এসময় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে গাছ থেকে নামতে বলেন। এসময় অনেক চেষ্টা করেও তাকে নামাতে ব্যর্থ হন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে তাকে নারিকেল গাছ থেকে নামাতে সক্ষম হন। ডাসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, ফারহান তালুকদার নামের এক তরুণকে নারিকেল গাছের চূড়ায় থেকে নামতে বললে তিনি ঝাঁপ দেওয়ার হুমকি দেন। পরে শান্ত হলে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মাঝরাতে এক তরুণ কেন নারিকেল গাছে উঠেছিল তার কারণ জানা যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম

Go to News Site