Somoy TV
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়। আটক স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটকের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করে। তাকে আনতে চাটখিল থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিমানবন্দর থানা পুলিশ তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্বপন কিছুদিন পলাতক ছিলেন। পরবর্তীতে তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থান করার পর মঙ্গলবার বিকেলে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।আরও পড়ুন: তারেক রহমানও অভ্যুত্থানের একটা ফেস: হান্নান মাসউদস্বপনের বিরুদ্ধে চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে; যার মধ্যে উল্লেখযোগ্য হলো একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলা।পুলিশ আরও জানিয়েছে, তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Go to News Site