Collector
সুনামগঞ্জে ইউরোপে পাঠানোর নামে প্রতারণা, আটক ১ | Collector
সুনামগঞ্জে ইউরোপে পাঠানোর নামে প্রতারণা, আটক ১
Boishakhi News24

সুনামগঞ্জে ইউরোপে পাঠানোর নামে প্রতারণা, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা করে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একজনকে আটক করেছে র‍্যাব। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে র‍্যাব-৯ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন নীলা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ছরওয়ার মুশর্দ ওয়ালিম (৪৮) সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার যুধিষ্ঠিপুর গ্রামের মো. সামছুল হকের ছেলে। মঙ্গলবার (১৪ এপ্রিল) র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, ভুক্তভোগী শরীফ উদ্দিন (৫৩) সুনামগঞ্জ সদর মডেল থানাধীন তেতইয়া এলাকার বাসিন্দা। Read More

Go to News Site