Collector
শান্তি ফেরাতে সরাসরি আলোচনা ‍শুরু করতে সম্মত ইসরাইল-লেবানন | Collector
শান্তি ফেরাতে সরাসরি আলোচনা  ‍শুরু করতে সম্মত ইসরাইল-লেবানন
Somoy TV

শান্তি ফেরাতে সরাসরি আলোচনা ‍শুরু করতে সম্মত ইসরাইল-লেবানন

শান্তি ফেরাতে নিজেদের মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে ইসরাইল ও লেবানন। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক বৈঠকে দুই দেশ পারস্পরিক সম্মতিতে আলোচনা শুরু করতে সম্মত হয়।আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর  জানায়, দুই পক্ষ ‘সরাসরি আলোচনার সূচনার জন্য গঠনমূলক আলোচনা’ করেছে। তবে তারা কোনো নির্দিষ্ট ঐকমত্যে পৌঁছেছে—এমন কিছু উল্লেখ করা হয়নি।  বিবৃতিতে বলা হয়, ‘উভয় পক্ষ পারস্পরিকভাবে সম্মত সময় ও স্থানে সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে।’ এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে হওয়া ইসরাইল-লেবানন বৈঠকে শান্তি প্রক্রিয়ার একটি কাঠামো তৈরির বিষয়ে ঐকমত্য হওয়ার আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে: ট্রাম্প লেবাননে চলমান যুদ্ধের মধ্যেই ইসরাইলেরর সঙ্গে লেবানন সরকার মঙ্গলবার এই আলোচনা শুরু করেছে। কয়েক দশক পর দুপক্ষে এটিই প্রথম সরাসরি বৈঠক। বৈঠকে ইসরাইলের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ অংশ নিয়েছেন। তবে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতি আলোচনায় অগ্রগতি দেখার ওয়াশিংটনের ইচ্ছারই ইঙ্গিত দিচ্ছে। আরও পড়ুন: লেবানন-ইসরাইল সম্পর্কে ‘সমস্যা’ হিজবুল্লাহ: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবানন ও ইসরাইলের রাষ্ট্রদূতদের মধ্যে বৈঠক উদ্বোধন করেন। তিনি বলেন, তিনি আশা করেন যে, এই আলোচনা থেকে লেবাননে সংঘাত স্থায়ীভাবে বন্ধ হওয়া এবং ইরানের প্রক্সিগোষ্ঠী হিজবুল্লাহর ইসরাইলকে হুমকি দেয়া রুখতে একটি প্রক্রিয়া শুরু হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটি একটি প্রক্রিয়া, কোনো ঘটনা নয়। এটি একদিনের বেশি সময়ের একটি প্রক্রিয়া। এতে সময় লাগবে।

Go to News Site