Somoy TV
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আমতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী এলাকার বাসিন্দা মিরাজুল ইসলাম শাওন এবং পটুয়াখালীর আলীপুরের মহিষডাঙ্গা এলাকার বাসিন্দা বেল্লাল। আরও পড়ুন: চালকের আসনে ছিলেন হেলপার / কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের বাড়িই দিনাজপুরে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী উপজেলার মহিষকাটা এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আমতলীর উদ্দেশ্যে আসছিল। এ সময় ঢাকা-কুয়াকাটা সড়কের আমতলী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী ও চালকসহ মোট পাঁচ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে বরিশাল যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে বেল্লাল নামে এক জনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহতদের মধ্যে মিরাজুল ইসলাম শাওন টুয়াখালী হাসপাতালে পৌছালে মৃত্যুবরণ করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকের চালাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site