Somoy TV
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।আজ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি ১৮৬৫ - মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন আততায়ীর গুলিতে নিহত হন। ১৯৭৬ - লিবিয়ার ত্রিপলি এবং ইয়ানগাজিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৯১২ - উত্তর আটলান্টিক মহাসাগগের নিউফাউন্ডল্যান্ডে বিখ্যাত টাইটানিক জাহাজ ২ হাজার ২২৪ জন ত্রু ও যাত্রী নিয়ে ডুবে যায়। ১৯৭২ - উত্তর ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমা হামলা চালায়। ১৯৯৭ - মিনায় হাজি ক্যাম্পে অগ্নিকাণ্ডে ৩৪৩ জন হাজির মৃত্যু হয়। জন্ম ১৩৬৭ - ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরি। ১৪৫২ - লিওনার্দো দা ভিঞ্চি, ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। ১৬৪২ - অটোমানের সুলতান দ্বিতীয় সুলাইমান। ১৭০৭ - লিওনার্ট অয়লার, গণিতজ্ঞ। ১৭৭২ - ফরাসি জীববিজ্ঞানী ও প্রাণিবিজ্ঞানী এতিয়েন জফ্রোয়া সাঁ-হিলের। ১৮০৬ - আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্মযাজক ও ব্রিটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব। ১৮৩২ - জার্মান কবি, চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী উইলহেলম বুসচ। ১৮৫৮ - ফরাসি সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও দার্শনিক ডেভিড এমিল ডুর্খাইম। ১৮৭৪ - ইয়োহানেস স্টার্ক, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ। ১৮৭৭ - দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ভারতের বাঙালি শিশুসাহিত্যিক। ১৮৯০ - নিকোলাই ত্রুবেৎস্কোয়, রুশ ভাষাবিজ্ঞানী। ১৮৯৪ - রাশিয়ান জেনারেল ও রাজনীতিবিদ নিকিতা খ্রুশ্চেভ। ১৮৯৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ নিকোলাই সেময়োনোভ। ১৮৯৮ - ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়, পাকিস্তানের ৬ষ্ঠ প্রধানমন্ত্রী। ১৯০৫ - তারকেশ্বর সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী, সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কর্মী। ১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী ডাচ জীববিজ্ঞানি নিকোলাস টিনবারগেন। ১৯১২ - উত্তর কোরিয়ার জেনারেল, রাজনীতিবিদ ও প্রথম সুপ্রিম লিডার কিম ইল-সাং। ১৯১৪ - অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক। ১৯২০ - জার্মান সেনা ও রাজনীতিক এবং জার্মানির ৬ষ্ঠ প্রেসিডেন্ট রিচার্ড ভন ওয়েইযসাকের। ১৯২৮ - আনোয়ার পাশা, বাংলাদেশি লেখক। ১৯৩১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ মনোবৈজ্ঞানিক, কবি ও অনুবাদক টমাস ট্রান্সট্রোমারন। ১৯৩৩ - অনিলকুমার দত্ত, ভারতীয় শিল্পী ও শিক্ষাব্রতী। ১৯৩৯ - এল. কে. সিদ্দিকী, বাংলাদেশি রাজনীতিবিদ। ১৯৪৩ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিদ রবার্ট জোসেফ লেফকোইতজ। ১৯৫৮ - ইংরেজ অভিনেতা, লেখক, কবি ও নাট্যকার বেঞ্জামিন সফনিয়। ১৯৬৩ - সাবেক পাকিস্তানি ক্রিকেটার মনজুর এলাহী। ১৯৭০ - মার্কিন অভিনেতা ফ্লেক্স আলেকজান্ডার। ১৯৮৬ - ইংরেজ ফুটবলার টন হেয়াটন। ১৯৯০ - এমা ওয়াটসন, বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও মডেল। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ মৃত্যু ১৬৪১ - দমেনিকো জাম্পিয়েরি, ইতালীয় বারোক চিত্রশিল্পী। ১৭৬৫ - রাশিয়ার বিখ্যাত কবি, সাহিত্যিক ও বিজ্ঞানী মিখাইল ভেসিলিভিচ লোমোনোসোভ। ১৮৬৫ - আব্রাহাম লিংকন, মার্কিন প্রেসিডেন্ট। ১৯৩৮ - সেসার ভাইয়েহো, পেরুর কবি, লেখক, নাট্যকার এবং সাংবাদিক। ১৯৫৭ - জগদীশ গুপ্ত, ভারত উপমহাদেশের অন্যতম কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। ১৯৬৬ - হবীবুল্লাহ বাহার চৌধুরী, বাঙালি রাজনীতিবিদ, লেখক। ১৯৮০ - জঁ-পল সার্ত্র্, ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক। ১৯৮৬ - জ্যঁ জ্যেঁনে, ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলনকর্মী। ১৯৮৯ - হু ইয়াওবাং, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব। ১৯৯০ - গ্রেটা গার্বো, সুয়েডীয়-মার্কিন অভিনেত্রী। ১৯৯৮ - উইলিয়াম কংডন, মার্কিন চিত্রশিল্পী। ২০০৩ - রেজ বানডি, ইংরেজ অভিনেতা ও ড্যান্সার। ২০১১ - ইতালিয়ান সাংবাদিক, লেখক ও সমাজকর্মী ভিটরিও আরিগনি। ২০১৫ - সূর্য বাহাদুর থাপা, নেপালের রাজনীতিবিদ ও ২৪তম প্রধানমন্ত্রী। ২০২২ - বিশিষ্ট ভারতীয় বাঙালি চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তী। ২০২৩- সমাজসেবক ও বুজুর্গ ব্যক্তিত্ব মোল্লাজী ওরফে আশরাফ মোল্লা। অন্যান্য আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস। বিশ্ব শিল্পকলা দিবস। আন্তর্জাতিক সুস্থতা দিবস।
Go to News Site