Collector
নতুন তালিকায় ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা | Collector
নতুন তালিকায় ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
Somoy TV

নতুন তালিকায় ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়ে এখন ৯৫তম, আগের সূচকে যা ছিল ৯৩তম। এই তালিকা অনুযায়ী ভিসামুক্ত প্রবেশাধিকার বা আগাম ভিসা ছাড়া এখন কতটি দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা?হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিয়ের তালিকায় দেখা গেছে, দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। প্রতিবেদন অনুসারে, নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া এখন বিশ্বের ৩৬টি দেশ ভ্রমণ করতে পারবেন। আগাম ভিসা ছাড়া এবার বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট। এছাড়াও আছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। আরও পড়ুন: বিশ্বের শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত? এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা এবং কয়েকটি দেশের ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা। এদিকে হেনলি পাসপোর্ট ইনডেক্সে এর আগের সবশেষ তালিকার মতো নতুন তালিকায়ও এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। আর দুই নম্বরে রয়েছে তিনটি দেশ যথা জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযক্ত আরব আমিরাত। সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। তালিকার চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। এছাড়া পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য আছে ষষ্ঠ অবস্থানে।

Go to News Site