Somoy TV
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর প্রথম ফোনালাপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। প্রায় ৪০ মিনিট স্থায়ী এই আলাপে দুই নেতা হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।‘ভারত ও যুক্তরাষ্ট্র সব ক্ষেত্রে তাদের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় একটি অনলাইন পোস্টে একথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ফোন কল পেয়েছি। আমরা বিভিন্ন খাতে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতায় অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেছি, আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও সুরক্ষিত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি।’ তিনি আরও যোগ করেন। Received a call from my friend President Donald Trump. We reviewed the substantial progress achieved in our bilateral cooperation in various sectors. We are committed to further strengthening our Comprehensive Global Strategic Partnership in all areas. We also discussed the…— Narendra Modi (@narendramodi) April 14, 2026 আরও পড়ুন:ভারতের কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান: রাষ্ট্রদূত ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর এই ফোনকলটিকে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। এর কিছুক্ষণ পরেই এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির সঙ্গে নিয়মিতভাবে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।গোর জানান, ‘কয়েক মিনিট আগেই তাদের ফোনকল শেষ হয়েছে। প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে কী ঘটছে তার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন, সেই সঙ্গে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে হওয়া কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেছেন।’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি প্রক্রিয়ায় ভারতের কোনো সম্ভাব্য ভূমিকা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে গোর বলেন যে, ওয়াশিংটন নয়াদিল্লির সম্পৃক্ততাকে স্বাগত জানাবে। সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে রাষ্ট্রদূত আরও জানান, ফোনকল চলাকালীন ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে বলেছেন, ‘আমি শুধু আপনাকে জানাতে চাই যে আমরা সবাই আপনাকে ভালোবাসি।’ দুই নেতা সর্বশেষ কথা বলেছিলেন ২৪ মার্চ, যেখানে প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে যত দ্রুত সম্ভব উত্তেজনা হ্রাস এবং শান্তি পুনরুদ্ধারের জন্য ভারতের সমর্থনের কথা জানিয়েছিলেন। দুই নেতা এ বিষয়েও আলোচনা করেছিলেন যে, হরমুজ প্রণালী উন্মুক্ত, সুরক্ষিত এবং সহজগম্য থাকা বিশ্বের জন্য অপরিহার্য।এদিকে, ১১ এপ্রিল পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা আলোচনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৃহস্পতিবার উভয়পক্ষের প্রতিনিধিরা আবারও শান্তি আলোচনায় বসতে পারেন বলে ধারণা। আরও পড়ুন:ইরান যুদ্ধের প্রভাবে গ্যাস সংকটে ভারত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপ করার একদিন পর প্রধানমন্ত্রী মোদি ও ট্রাম্পের মধ্যে সর্বশেষ এই ফোনকলটি অনুষ্ঠিত হলো, কারণ তেহরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিধিনিষেধ অব্যাহত রেখেছে।
Go to News Site