Collector
ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৪ | Collector
ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৪
Jagonews24

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৪

ভারতের ছত্তিশগড় রাজ্যে বেদান্তা লিমিটেড পরিচালিত একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ বুধবার নিশ্চিত করেছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মঙ্গলবার রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরের সিংঘিতারাই এলাকায় এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার পি কে ঠাকুর রয়টার্সকে জানান, ছত্তিশগড়ে বেদান্তা বিদ্যুৎকেন্দ্রের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। ঠাকুর আরও বলেন, বয়লার টিউব অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। এক বিবৃতিতে বেদান্তা জানায়, তাদের সিংঘিতারাই প্লান্টে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং এর কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। সূত্র: রয়টার্স এমএসএম

Go to News Site