Collector
বরিশালে চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত বাবা-ছেলে | Collector
বরিশালে চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত বাবা-ছেলে
Somoy TV

বরিশালে চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত বাবা-ছেলে

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি দরগাহ বাড়ি ব্রিজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির জানালাগুলো উড়ে গেছে।বুধবার (১৫ এপ্রিল) ফজরের নামাজের পর এ বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহত মানিক চন্দ্র শীল ও তার ছেলে মৃদুল চন্দ্র শীলকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: নজিরবিহীন মূল্যবৃদ্ধির পরও নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস ফায়ার সার্ভিস ও আহতদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গ্যাস সিলিন্ডার পরিবর্তন করা হয়। এরপর বুধবার ফজরের নামাজের পর মানিক চন্দ্র গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় বাসায় মানিক ও তার ছেলে উপস্থিত ছিলেন। এতে মানিকের হাত ও পা পুড়ে যায় এবং তার ছেলে মাথায় আঘাত পান। ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের নিচতলার একটি কক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে।

Go to News Site